ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

২৪ ঘণ্টাব্যাপী পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।


অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে মোট ৬ হাজার ৯২ পিস ইয়াবা, ১০০ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেনসিডিল, ২৪ কেজি ৪৭০ গ্রাম গাঁজা ও ১২ বোতল ৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৭টি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।

ads
ads
ads

Our Facebook Page

↑